নিহত আব্বাস পাবনা জেলার সুজানগর থানার কামারহাট গ্রামের মৃত নেকুন সরদারের ছেলে।
এস আই মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় যে, চরমপন্থী আব্বাস তার সহযোগীদের নিয়ে বেনীনগর কালিতলা এলাকায় মিটিং করছে।এসময় পুলিশ অভিযান চালালে আব্বাসের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে আব্বাস গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, নিহত আব্বাস চরমপন্থী দলের নেতা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।