নিহত গৃহবধুর মামা তারিকুল ইসলাম জানান, পাঁচ বছর আগে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামের আসাদুল্লাহ মিয়ার মেয়ে আফসানার সঙ্গে একই ইউনিয়নের ইছাখালী গ্রামের কামাল মিয়ার ছেলে রাসেলের বিয়ে হয়। তাদের আলভী (৪) নামে একটি সন্তান রয়েছে। ঘাতক স্বামী রাসেল ছিল মাদকাসক্ত। রাসেল যৌতুকের জন্য প্রায়ই আফসানাকে নির্যাতন করতো। বৃহস্পতিবার সকালেও স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন তাকে অমানুষিক নির্যাতন করে। এ সময় আফসানাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরে ফেলে পাষন্ডরা শিশু আলভীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় । পরে আফসানার নিজ ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
ওসি মো. ইসমাইল হোসেন জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।