মুন্সীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ







মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

এএসআই জানান, প্রতিদিনের মত বুধবার সকালে শিশুটি আরবি পড়ার জন্য সকাল ৬ টার দিকে বাসা থেকে বের হয়। বিকালবেলা সে তার মাকে ধর্ষণের ঘটনা জানায়। পরে তার মা তাকে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তবে শিশুটি ভয়ে ধর্ষকের নাম বলতে না পারায়  শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাত যুবকের নামে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এএসআই বলেন, ‘ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। পুলিশ প্রহরায় মেয়েটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশু ও শিশুর মা ধর্ষকের নাম বলতে পারছে না। ডাক্তারি পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।’
তিনি আরও  বলেন, ‘পুলিশের বিশেষ টিম এ ব্যাপারে কাজ করছে এবং তদন্ত করা হচ্ছে।’