মুন্সীগঞ্জে তিন বছরের শিশুকে অপহরণের অভিযোগ

অপহরণমুন্সীগঞ্জের সদর উপজেলার মধ্য মহাকালি এলাকায় আনাস বিন মাহিন (৩) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে এই অপহরণের ঘটনা ঘটে। কাঠমিস্ত্রি জয়ন্ত বিশ্বাস (৩০) দুপুরে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পরিবারের।
জয়ন্ত মদিনা বাজার ভাড়া দোকানে অন্যান্য মিস্ত্রিদের নিয়ে দোকান ভাড়া নিয়ে কাজ করতো। মধ্য মহাকালী এলাকায় কাঠমিস্ত্রি হিসেবে সে কাজ করে আসছিল। তার বাড়ি গোপালগঞ্জ জেলার বড়গ্রাম এলাকায়।
মাহিনের বাবা মহিউদ্দিন মজনু বলেন, জয়ন্ত দুপুরে আমার বাড়ির পাশে কাঠমিস্ত্রির কাজ করেছিল। তার সঙ্গে কথা শেষ করে মাহিনকে দেখি পুকুর ঘাটলায় বসে আছে। নামাজ শেষে এসে মাহিনকে আর খুঁজে পাওয়া যাইনি। পরবর্তীতে জানা যায় জয়ন্ত আমার ছেলেকে নিয়ে গেছে। পরে জয়ন্ত যে দোকানে কাজ করতো সেখানেও তাকে খুঁজে পাওয়া যায়নি এবং মোবাইলও বন্ধ পাওয়া যায়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন রাত ১১ টার দিকে জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। অপহরণের অভিযোগে অভিযুক্ত জয়ন্তের সঙ্গে থাকা মিস্ত্রি অমল বাড়ৈ(৪০) ও বিপুল তালুকদারকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার জলিলপাড়া গ্রামে।