সোমবার (৪ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলে নবনির্মিত ‘এসপি পার্ক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনও ক্লু উদঘাটন করতে পারিনি বলে এখনও তদন্তকাজ নিষ্পত্তি করতে পারিনি। হাইকোর্টের নির্দেশে র্যাব এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।’ কোনও ক্লু পেলে তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি।
এরপর তিনি জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইনস মাঠে ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক বাংলাদেশের সভানেত্রী বেগম সামছুন্নাহার রহমান, অতিরিক্ত আইজিপি শহীদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন প্রমুখ।
এর আগে পুলিশ প্রধান এসপি পার্কে একটি গাছ রোপন করেন এবং ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা’ বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।