সাভারে নাশকতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

ছাত্রদল নেতা এমদাদ মিয়াসাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সকালে পৌর এলাকার মুক্তির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পৌর ছাত্রদল নেতা এমদাদ মিয়ার নামে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে  ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মুক্তির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদল নেতার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করা হয়েছে।