গাজীপুরের কাপাসিয়ায় এক তরুণের (২০) মাথা বিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলার পশ্চিমপাড়া খালেকেরটেক নামক এলাকার জঙ্গল থেকে দেহটি উদ্ধার করা হয়। এ সংবাদ লেখার সময় (সন্ধ্যা ৫টায়) নিহতের মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, স্থানীয়রা খালেকেরটেক জঙ্গলে মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহত যুবকের পড়নে কালো রংঙের প্যান্ট ও কালো ফুল হাতা গেঞ্জি ও হলুদ-সাদা সোয়েটার, কালো জুতা এবং হাতে অ্যাশ কালারের হাত মোজা রয়েছে।
আরও পড়ুন: লেপের ভেতর থেকে গোখরা সাপ আটক