৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবিঘন কুয়াশায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশা কমে আসলে নৌযান চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত ২টার দিকে এর মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকালে কুয়াশা কেটে গেলে ফেরি, লঞ্চসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়।