এসব তথ্য জানিয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘ঈদেও যেন এত গাড়ির চাপ ছিল না। সম্ভবত বড়দিনকে সামনে রেখে ছুটি কাটাতে ঘাটে ঘরমুখো মানুষের চাপ।’
তিনি জানান, ১৭টি ফেরির মধ্যে এখন ১৫টি ফেরি এই রুটে চলাচল করছে। একটি ফেরি ডকে আছে, আরেকটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘১৫টি ফেরি দিয়েও যানবাহন পারাপার করতে হিমশিম খেতে হচ্ছে।’