ওসি জানান, শুক্রবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে মোটরসাইকেলে করে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিলেন দুই আরোহী। পথে পাঁচ্চর এলাকায় এলে কাঁঠালবাড়ী ঘাট থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি জব্দ করলেও পালিয়ে যায় বাসের চালক।
তিনি বলেন, ‘মরদেহ দু’টি উদ্ধার করে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।’