আহত শফিকুল বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রামের ইউনুস শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল বাঁশগাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজাদ সরদারের বাড়িতে বসে বোমা তৈরি করছিল। এসময় বোমা বিস্ফোরণ হলে তার কব্জিসহ দুই হাত উড়ে যায় এবং বুকেও গুরুতর আঘাত পান।
আহত শফিকুলের বাবা ইউনুস শিকদার ওই এলাকার কবির মৃধার দুই চোখ উঠানোর মামলায় ১১নং আসামি। গত কয়েকদিন ধরে স্থানীয় একাধিক পক্ষের মধ্যে চলা বিবাদ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ওই এলাকায় ৮ থেকে ১০টি বোমা বিস্ফারণের শব্দ পায় এলাকাবাসী।
এদিকে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ওই তরুণকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।