কেরানীগঞ্জে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার





লাশ উদ্ধারঢাকার কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়নের পূর্ব জাজিরা এলাকায় নিউভিশন আবাসিক প্রকল্পের ভেতর থেকে অজ্ঞাত এক তরুণের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাবেদ পারভেজ এ খবর নিশ্চিত করেছেন।

এসআই জানান, লোকমুখে খবর পেয়ে পূর্ব জাজিরা এলাকার নিউভিশন আবাসিক প্রকল্পের বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে নীল রঙের ট্রাউজার, কালো রঙের ফুলহাতা শার্ট, সাদা-কালো রঙের চেক জ্যাকেট ছিল।