সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত





নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় অটোরিকশা উল্টে অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের আদমজী ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তারে এই খবর নিশ্চিত করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, ওই ব্যক্তি একটি অটোরিকশাযোগে গোদনাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশা উল্টে নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।