প্রার্থিতা ঘোষণার সময় নাহার আহম্মদ তার প্রতিশ্রুতিতে জানান, ‘আন্দোলনের মধ্যদিয়ে টাঙ্গাইলের আওয়ামী লীগের রাজনীতি থেকে হত্যা, নৈরাজ্য ও জিম্মি দশা সৃষ্টিকারীদের অধ্যায়ের যে পতন ঘটেছে তা রক্ষা করাসহ সন্ত্রাস ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা তার স্বপরিবার হারানোর শোক নিয়েও যদি দৃঢ়তার সঙ্গে দেশ ও দলকে পরিচালনা করতে পারেন তবে মুক্তিযোদ্ধা নিহত ফারুক আহম্মদের স্ত্রী হয়ে কেন টাঙ্গাইল সদর আসনকে পরিচালনা করতে পারবো না।’
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেবুনেসা চায়না, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনিসহ আরও অনেকে।