গৃহবধূ লাকি আক্তারের বাবা আমির হোসেন জানান, তার মেয়ে লাকি আক্তারের সঙ্গে প্রায় সাড়ে তিন বছর আগে কাঞ্চন পৌরসভার কালাতলী গ্রামের সফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে টাকার জন্য লাকিকে মারধর করতো স্বামী।
তিনি আরও জানান, সম্প্রতি অটোরিকশা কেনার জন্য তার মেয়েকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয় সফিকুল। পরে তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। দুই মাস আগে লাকীকে মারধর করে অটোরিকশার ব্যাটারি কেনার জন্য আরও ২০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে সোমবার রাতে লাকীকে স্বামী , শাশুড়ি ও স্বামীর বোন মিলে অমানুষিক নিযার্তন চালায়। মারধরে এক পর্যায়ে লাকি জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে ঘরের ভেতর ফেলে রেখে পালিয়ে যায় তারা । পরে তার মেয়ের জ্ঞান ফিরলে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই ঘটনায় লাকীর বাবা আমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ দুপরে কলাতলীর এলাকা থেকে লাকীর স্বামী সফিকুলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঈসমাইল হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। স্বামী সফিকুলকে গ্রেফতার করা হয়েছে।