বিআরটিসি বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দীর্ঘ যানজট

দুর্ঘটনা

নারায়ণগঞ্জে বিআরটিসি’র মিনিবাসের সঙ্গে মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের পোনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়ি দুটি সড়কের পাশে পড়ে যায়।

দুর্ঘটনার কারণে সড়কের দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এসময় সাধারণ যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পরে। দুপুরের দিকে যানজট স্বাভাবিক হয়।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার কুড়িল থেকে আসা ভুলতাগামী বিআরটিসি মিনিবাসের (ঢাকা মেট্রো- জ- ১১-০০৬৫) সঙ্গে গাজীপুরগামী মেসার্স কাজী পরিবহন সংস্থার মালবাহী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট-১৩-০৯০৭) মুখোমুখী সংঘর্ষ হয়।  গাড়ি দুটি সড়কের দুই পাশে পড়ে যায়। এসময় বিআরটিসির চালক সোহেল মিয়া, হেলপার সালাম, কাভার্ডভ্যান চালক ও হেলপার আহত হয়। তাদের মধ্যে কাভার্ড ভ্যান চালককে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে  দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে দূরপাল্লার বিভিন্ন ধরনের মালবাহী যানবাহন ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইকবাল হোসেন ভূইয়া জানান,  দুপুর বারোটার দিকে পুলিশ রেকার দিয়ে  দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যানজট স্বাভাবিক হয়ে আসে।

আরও পড়ুন: কারাগারে প্রথম পোশাক কারখানা যেভাবে পরিচালিত হবে