গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

গোপালগঞ্জগোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিযুষ ঢালী (২০) নামে এক কলেজ ছাত্র মারা গেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে পিরার বাড়ি গ্রামের রানা মিয়ার ইরি ব্লকে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত পিযুষ কোটালীপাড়া উপজেলার পিরার বাড়ি গ্রামের হরিপদ ঢালীর ছেলে এবং মাদারীপুরের শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, রানা মিয়ার ইরি ব্লকের বীজ তলায় ইদুঁরের উপদ্রব ঠেকাতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।