নিহত মোজাম্মেল উপজেলার কাওরাইদ ইউনয়িনের গলদাপাড়া গ্রামের আইয়ুব আলী দপ্তরীর ছেলে।
এসআই হারুন অর রশিদ জানান, পারিবারিক সমস্যা নিয়ে বাবার সংসার থেকে মোজাম্মেলকে পৃথক করে দেওয়া হয়। পরে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ির সকলের অজান্তে দরজা বন্ধ করে মঙ্গলবার রাতে সে বিষপান করে। পরে তার গোঙানোর শব্দ শুনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বজনেরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
তিনি আরও জানান, বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।