ট্রেনে কাটা পড়ে নিহত ১

ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যুগাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে মোবারক হোসেন (৩৮) নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার গোলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এস এম রাকিবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোবারক কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরের আবুল হাসেমের ছেলে। সে শ্রীপুরের বরমীতে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) মাঠকর্মী হিসেবে কর্মরত ছিল।

এসআই এস এম রাকিবুল আলম জানান, ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের গোলাঘাট মসজিদের সামনে দিয়ে মোবারক হোসেন সকাল আনুমানিক ১০টার দিকে সাইকেল দিয়ে রেল সড়ক পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। কিছুক্ষন পর ময়মনসিংহ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন গিয়ে লাশ কয়েক খণ্ড হয়ে যায়।

তিনি আরও জানান, অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।