ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ৬টি ফেরি। এতে ঘাট প্রান্তে সিরিয়ালে আটকে পড়েছে কয়েকশ’ যানবাহন।
মাঝ রাতে দৌলতদিয়া ঘাট প্রান্তে নৈশ কোচ ও পণ্যবাহী ট্রাক আটকা পড়লেও শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সিরিয়ালে যানবহনের সারি দীর্ঘ হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চালকরা।
বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে সাময়িকভাবে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া প্রান্তে কুয়াশার তীব্রতা তুলনামূলক বেশি। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।