নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ জাহানারা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর সাজ্জাদ রোমন জানান, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্দিদের এলাকার ধন মিয়ার স্ত্রী জাহানারা ও তার ছেলে কুদ্দুস গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার আবুল কাশেমের ভাড়াবাড়িতে থেকে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে আমলাবো এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ জাহানারাকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে কুদ্দুস পালিয়ে যান। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার