নিহতরা গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার বাসিন্দা।
ওসি বাসুদেব সিনহা জানান, উত্তরবঙ্গে বাবার বাড়ি থেকে বেড়ানো শেষে ছেলে মারুফকে নিয়ে পলি আক্তার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় বাস থেকে নামেন। সেখানে আগে থেকেই মোটরসাইকেল নিয়ে স্ত্রী-সন্তানের জন্য অপেক্ষা করছিলেন ফারুক খান। বিকাল পৌনে ৫টার দিকে ছেলে ও স্ত্রীকে মোটরসাইকেলে তুলে বাসার উদ্দেশ্যে রওনা হন ফারুক। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে স্বামী, স্ত্রী ও ছেলে মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান। এসময় স্ত্রী পলি আক্তার ঘটনাস্থলে নিহত, তার ছেলে মারুফ ও স্বামী ফারুক খান গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ফারুক খানও মারা গেছেন।