আহত সিএনজির চালক আলী আক্কাস জানান, প্রতিদিনের মতো তিনি সিএনজি নিয়ে গ্যারেজ থেকে বের হন। সারাদিন অটোরিকশা চালিয়ে শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে যাওয়ার পথে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের গুতিয়াবো এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী অটোরিকশাটির গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র এলোপাতাড়ি কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে সিএনজিটি চালিয়ে চলে যায়।
পরে সড়ক দিয়ে চলাচলকারি লোকজন রাস্তার পাশ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে আলী আক্কাসের অবস্থা আশঙ্কাজনক বলে তার বাবা হযরত আলী জানান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈসমাইল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি। অটোরিকশাটি উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।