এর আগে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
মহিউদ্দিন রাসেল বাংলা ট্রিবিউনকে জানান, সকালে অতিমাত্রার কুয়াশার কারণে পাটুরিয়া- দৌলতদিয়া রুটের চ্যানেলে মার্কিং বাতি পর্যন্ত দেখা যাচ্ছিল না। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টার দিকে নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় আবারও ফেরি চলাচল শুরু হয়।