মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমদাইর এলাকায় ব্লেসিং নিটওয়্যার লিমিটেড নামে একটি কারখানার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে তিনি ফিতা কেটে ওই কারখানাটি উদ্বোধন করেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক এসএম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল,মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসিমুল কবির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, যুবলীগ নেতা সেলিম আজাদ উপস্থিত ছিলেন।