কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম জানান, সোমবার গভীর রাতে কলেজের ভেতরে একদল ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রবেশ করে। ডাকাতরা কলেজের কক্ষ, প্রশাসনিক কক্ষ ও হিসাব শাখার কক্ষের দরজার তালা ভাঙতে দেখে কর্তব্যরত নৈশ প্রহরী আব্দুল মালেক মিয়া (৫৫) তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। একপর্যায়ে তার হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষের ভেতর বন্দি করে রাখে। এসময় ডাকাতরা কলেজের কক্ষ, প্রশাসনিক কক্ষ ও হিসাব শাখার কক্ষের দরজার ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
মঙ্গলবার ভোরে কলেজের মালি হযরত আলী কলেজে গিয়ে নৈশ প্রহরী আব্দুল মালেক মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঈসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতার ও হারিয়ে যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।