ঘন কুয়াশায় দেড় ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। সকাল সোয়া ৯টার পর থেকে ফেরিগুলো রওনা হতে শুরু করে। এর আগে সকাল পৌনে ৮টা থেকে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি চালুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই রুটের সব ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি ও দৌলতিদয়া ঘাট প্রান্তে আরও ৯ টি ফেরি নোঙর করে। পরে কুয়াশা হালকা হলে সোয়া ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন- পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ