গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাহেনুল ইসলামকে প্রধান ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে সদস্য সচিব করে ছয় সদস্যের ওই কমিটি গঠন করা হয়। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিকে ভবন ধসের কারণ, দায়ী ব্যক্তি চিহ্নিত ও ক্ষয়ক্ষতির বিবরণ খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত আগের খবর:
গাজীপুরে নির্মাণাধীন রিসোর্টের ছাদ ধসে নিহত ১, হাসপাতালে ৪