শিমুলিয়া বিআইডাব্লিউটিসি'র এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে সিগন্যাল ও বিকন বাতি দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
তিনি আরও জানান, নৈশকোচসহ ফেরি পারাপারের অপেক্ষায় ঘাটে ২০০ এর মতো যানবাহন আছে।