আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু


ফেরি চলাচল শুরুঘন কুয়াশায় কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে পাটু‌রিয়া ও দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন ফেরি চালুর সত্যতা নিশ্চিত করেছেন।
ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে ওই কর্মকর্তা জানান, নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ায়  দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই রুটের সব ফেরি চলাচল বন্ধ রাখে। পরে কুয়াশা পরিস্থিতি ঠিক হলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।