নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল হাই বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ময়মনসিংহগামী একটি বালুভর্তি ট্রাককে পেছন থেকে অপর একটি বালুভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের আরোহী বালু ব্যবসায়ী রুবেল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করে।