পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

feriঘন কুয়াশার কারণে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের এজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরি এ তথ্য জানিয়েছেন। এর আগে ভোর ৪টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের এজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরি বাংলা ট্রিবিউনকে বলেন, ভোর ৪টা থেকে অতিমাত্রার কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মার্কিং বাতি পর্যন্ত না দেখার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’