ওসি জানান, শুক্রবার সকালে কালকিনি থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি নতুনপান হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের চালক বাবুল মারা যান এবং আহত হয় অন্তত ১২ জন যাত্রী। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান জানান,নিহত ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হবে ও আহতদের চিকিৎসার ব্যয় বহন করা হবে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক নেওয়াজ আহম্মেদ জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে।