বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার সকাল সোয়া ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
তিনি জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক‘শ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।