ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ






ফেরি চলাচল বন্ধঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ৮ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। 













ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যেতে থাকে। এতে করে নৌরুটের চ্যানেল দেখা কঠিন হয়ে পড়ে। তারা ম্যানেজমেন্টকে ঘন কুয়াশার কারণে নদীপথ না দেখতে পারার বিষয়টি অবহিত করেন। পরে দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল পৌনে ৮টা থেকে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
মহিউদ্দিন রাসেল আরও জানান, কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে।