নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নে ‘আর নয় টেটাঁযুদ্ধ, এবার হবো ঐক্যবদ্ধ’ স্লোগানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চরমধুয়া নতুন বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান মিজান শিকদার, চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসান শিকদার, ইউপি সদস্য আব্দুল হাশেম, বাদল মিয়া, জামাল মিয়া, মো. শাহজাহান, কাজী জামাদুল, কাজী আব্বাছ উদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তুফাসহ প্রমুখ।