বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, রবিবার রাত থেকে পদ্মা যমুনার অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ-চ্যানেলের মার্কিন দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে পৌনে ২টার দিকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। পরে সোমবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে ৫টি, পাটুরিয়া ঘাটে ৬টি ও দৌলতদিয়া ঘাটে ৫টি ফেরি নোঙর করে ছিল।
এদিকে টানা ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পার হতে আসা যাত্রীরা শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েছে। ঘাট এলাকায় শত শত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।