সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও স্কুল শিক্ষার্থীর পরিবার জানায়, ভাকুর্তার উত্তর পাড়া এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই এলাকার আব্দুল খালেকের ছেলে মোক্তার হোসেনের পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বরপক্ষের লোকজনও ওই বাড়িতে চলে আসে। এরপর রাত পৌনে ১০টার দিকে কাজী তাদের দুজনের নোটারি পাবলিকও শেষ করেন। পরে এনজিও কর্মী সাভার কলেজের ছাত্রী মনিকা আক্তার ওই বিয়েতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে স্কুলছাত্রীর পরিবারকে অবহিত করেন। তাতেও কাজ না হলে একপর্যায়ে থানা পুলিশকে খবর দিলে বর পালিয়ে যায়।