নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১





ট্রেনে কাটানারায়ণগঞ্জের সদর উপজেলার কোতালের বাগ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে তিনি কাটা পড়েন।

তার পরনে ছিল কালো রঙের সুয়েটার ও জিন্স প্যান্ট।
নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্চ এসআই রফিকুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়া তরুণের পরিচয় মেলেনি। তার কাছে ২০ টাকার একটি নোট ও এক পাতা নাপা ট্যাবলেট পাওয়া গেছে। লাশ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।