গাজীপুরে বাস চাপায় অজ্ঞাত যুবক নিহত

গাজীপুরগাজীপুরে বাস চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। নিহতের বয়স ৩৫ (আনুমানিক) বছর। সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় মহানগরের ছয়দানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহানগরের ছয়দানা এলাকায় স্থানীয় হারিকেন কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন নিহত অজ্ঞাত ব্যক্তি। এ সময় ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।