নরসিংদীতে তিন রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ মো. ছাদেক মিয়া (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সাদেক শহরতলীর বাদুয়ার চর গ্রামের আলা উদ্দিনের ছেলে। বুধবার (৩১ জানুয়ারি) ভোরে শহরের ব্রাহ্মন্দী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
রুপণ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ব্রাহ্মন্দী মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: পথচারী নিহতের জেরে বাসে আগুন