রূপগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা: গ্রেফতার ১

গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় যুবলীগ কর্মী জাকির হোসেন (৩২) হত্যায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জের কর্ণগোপ এলাকা থেকে ঢাকায় পালনোর সময় টেরা শাহীনকে গ্রেফতার করে পুলিশ। রূপগঞ্জ ভুলতা ফাড়ির ইনচার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নাস্তা খাওয়ার জন্য জাকির হোসেন তাতঁবাজারের পেছনের একটি হোটেলে যাওয়ার সময় দুবৃত্তরা ছুরিকাঘাত করে। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় পাঠান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশের ধারণা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, যুবলীগ কর্মী জাকির হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে  বুধবার  দুপুরে রূপগঞ্জের কর্ণগোপ এলাকা থেকে টেরা শাহীন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থালীয় একটি সুত্রজানায়, স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও ফুটপাতে চাদাঁবাজিকে কেন্দ্র করে যুবলীগ কর্মী জাকির হোসেন সাথে একই এলাকার তেড়া শাহিন ও আবু তালেবের সাথে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে পায় তিন মাস আড়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দোকানপাঠ ভাংচুরের ঘটনা ঘটে।ওই ঘটনায় মামলা হয়েছিলো। পুলিশ কয়েকজন গ্রেফতার করেছিলো। ওই সন্ত্রাসীরা জমিনে বের হয়ে আসে।  পুলিশের ধারনা, ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটেতে পারে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুন: সোনার বারসহ সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটকের অভিযোগ