কাশিয়ানীতে তিন বিএনপি নেতাকর্মী গ্রেফতার

গোপালগঞ্জগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি মো. হান্নান সিকদারসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন জন হলেন- কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি মো. হান্নান সিকদার (৬৫), কোষাধ্যক্ষ মো. জাফর সিকদার (৪৬) ও সদস্য মোস্তফা সিকদার (৬০)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নূর হোসেন জানান,আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে বিএনপির এসব নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার (৪ ফেব্রয়ারি) ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে।