মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

আটক

মুন্সীগঞ্জ থেকে একটি বিদেশি পিস্তলসহ জাহাঙ্গীর সরকার নামে এক জনকে আটক করেছে র‌্যাব-১১। মুন্সিগঞ্জ সদর উপাজেলার মোল্লাকান্দি ইউনিয়নে রবিবার সকাল থেকে অস্ত্র উদ্ধারের অভিযানে নেমেছে র‌্যাব-১১।  

রবিবার বিকেল ৩টার দিকে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মহেষপুর এলাকা থেকে বিদেশি অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে এবং অভিযান শেষ করার পর বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: নড়াইলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আটক