৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু








ফেরি-চলাচল-শুরুঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল আবার শুরু রয়েছে। মাঝ পদ্মায় নোঙর করে থাকা চারটি ফেরিও গন্তব্যের দিকে রওনা দিয়েছে।




মঙ্গলবার দিনগত   রাত ১২টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝ পদ্মায় নোঙরে থাকা চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল শুরু করেছে। বর্তমানে ঘাট এলাকায় চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। 

ঘন কুয়াশার কারণে ফেরিচালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি  দেখতে না পারার ফলে ফেরি চলাচল বন্ধ রাখে। তবে বর্তমানে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।