রাজবাড়ীতে বিএনপির ৬১ নেতাকর্মী আটক

রাজবাড়ীনাশকতার আশঙ্কায় রাজবাড়ীতে বিএনপির ৬১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান মিয়া জানান,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে নাশকতা এড়াতে সারাদেশে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। তারই অংশ হিসেবে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর থানায় ৮ জন, গোয়ালন্দে ৮, পাংশায় ১৮, বালিয়াকান্দিতে ১৭ ও কালুখালীতে ১০ জনসহ বিএপির মোট ৬১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।