স্থানীয় সূত্রে জানা যায়, শিরখাড়া ভূমি অফিসের মালিকানাধীন জমিতে অবস্থিত শতবর্ষী দু’টি গাছসহ পাঁচটি রেইনট্রি গাছ কেটে ফেলার চেষ্টা করছেন সহকারী তহসিলদার (ভূমি সহকারী কর্মকর্তা) নূর মোহাম্মদ। স্থানীয় এক মেম্বার ও প্রভাবশালীদের সহযোগিতায় তিনি ইতোমধ্যেই শতবর্ষী গাছগুলোর ডালপালা কেটে ফেলেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই সবগুলো গাছ কেটে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গাছের কাটা ডালগুলো চরমুগরিয়া-শ্রীনদী সড়কের পাশে ভূমি অফিসের সামনে স্তুপ করে রাখা হয়েছে। এছাড়া কিছু ডালপালা ইতোমধ্যেই স্থানীয় মিলন নামের এক ব্যক্তির কাছে বিক্রিও করা হয়েছে।
তবে গাছ কাটার বিষয়টি জানেন না উল্লেখ করে মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে গাছ কাটার কোনও ঘটনা ঘটলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’