খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘এতিমের সম্পদ মেরে খাওয়ার দায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেলে যাওয়া লজ্জাজনক ঘটনা। তবু বিএনপির লজ্জা হয় না। আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তি ও মুক্তিযুদ্ধে বিপক্ষে যাদের অবস্থান তাদের প্রত্যাখ্যান করতে হবে। কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদ মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিরসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।