আমজাদ হোসেন নাহীন শ্রীপুরের রেড়াইদেরচালা আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাওনা বহমুখী উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সহকারী কেন্দ্রসচিব।
শনিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এসআই মাহমুদুল হাসান জানান, নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ হওয়ার পর সকাল পৌনে ১১টার দিকে ওই শিক্ষক কেন্দ্রের বাইরে যাচ্ছিলেন। এসময় গেটের কাছে সন্দেহজনকভাবে তাকে তল্লাশি করে তার কাছে রচনামূলক (গণিত) প্রশ্নপত্র পাওয়া যায়। এ ব্যাপারে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। পরে কেন্দ্রসচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। পরীক্ষা চলাকালীন প্রশ্ন কারেকশন করে পরীক্ষার্থীদের সরবরাহ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মাওনা বহমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব শাহজাহান জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিক অভিযুক্ত শিক্ষককে এ বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) পরীক্ষা চলাকালীন থানা থেকে যথা সময়ে প্রশ্নপত্র সরবরাহ না করার অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাৎক্ষণিক তার বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে কারণ দর্শানো নোটিশ ও পরে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।