মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সরজিৎ কুমার ঘোষের নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ৯ জেলেকে আটক ও চার মণ জাটকা, এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটক প্রত্যেক জেলেকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তারা হলেন- মো. জিলানী (৪০), সুন্নত দাস (৩০), ওসমান গনি (৩৫), ওবায়দুল (২৫), আবু সাঈদ (৩২), মাঈন উদ্দিন (৩২), মনির (৪০), মো. আবুল কায়েস (৫০) ও খলিল (৪৫)।
বেলা ১১টার দিকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এছাড়া এক লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।